শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার

আপডেট: November 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহির বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে পৌর বিএনপি। একই সঙ্গে তাকে স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিরকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দলীয় নীতি-আদর্শ ও পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, এ সিদ্ধান্ত সোমবার (৯ নভেম্বর) থেকে কার্যকর হবে। অব্যাহতির আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করায় পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network