ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঢাবির কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপডেট: November 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বরখাস্ত হওয়া দুজন হলেন-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।এতে আরও বলা হয়, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।জানা যায়, সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০১৯ ডাকসু নির্বাচনে সদস্য নির্বাচিত হন। অন্যদিকে মোহাম্মদ আমানুল্লাহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। ২০২৪-এর ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে আওয়ামী পন্থী কর্মকর্তাদের মিছিলেও তিনি যোগ দিয়েছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network