শিরোনাম
গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ বরগুনায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল কাঁঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বালু উত্তোলককে ৫ লাখ টাকা জরিমানা গৌরনদীতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

বরগুনায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন

আপডেট: November 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনের ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বরগুনা সদর থানা পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময় বাড়িটিতে আগুন দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আমরা টহল অবস্থায় সরকারি মহিলা কলেজের পেছনের বাড়িটিতে আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরো বলেন, তবে কে বা কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network