শিরোনাম
গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ বরগুনায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল কাঁঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বালু উত্তোলককে ৫ লাখ টাকা জরিমানা গৌরনদীতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন

আপডেট: November 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন দেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করেন।

পরে ভেতরে ঢুকে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে তারা সেখান থেকে চলে যান।

‎জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় থাকতেন। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তার জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network