উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: November 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোমাবার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বন্দরের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ধনাইতরী গ্রামের মৃত হারিজের ছেলে আরিফ হোসেন (৩৬), চৌদ্দগ্রাম থানার শামুক গ্রামের সেলিমের ছেলে ওমর সানি ওরফে মুন্না (১৯) এবং সদর দক্ষিণ থানার সুশিরপাড় গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪২)।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network