অধ্যক্ষ মুঈনুদ্দীন এর মাগফেরাত কামনায় চরফ্যাসন জমিয়তের মিলাদ ও দোয়া

আপডেট: August 25, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম অধ্যক্ষ মাওঃ মুইনুদ্দিন এর রুহের মাগফেরাত কামনায় জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট শুক্রবার বাদ আসর চরফ্যাসন ভদ্র পাড়াস্থ জমিয়াতুল মুদার্রেছীন অফিস কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মাওঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, সাধারন সম্পাদক মোবাশ্বেরুল হক নাঈম, লালমোহন ,বোরহানউদ্দিন ও তজমুদ্দিন শাখার জামিয়াতুল মুদারেছীন সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে চরফ্যাসন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network