শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

অস্ত্রসহ যুবককে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

আপডেট: May 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সিগঞ্জে প্রতিপক্ষকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। রোববার (১ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাজীব হালদার (৩২) ঢালীকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিন হালদারের ছেলে।

এ সময় তার কাছ থেকে একনলা একটি বন্দুক, তিন রাউন্ড কার্টুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ঢালীকান্দি গ্রামের মোখলেছ দেওয়ানের মুদির দোকানের সামনে রাজীব হালদারসহ আরও ১০/১২ জন অস্ত্র নিয়ে ওই গ্রামের নুর ইসলামের ওপর বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এ সময় এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়ে রাজীব হালদারকে আটক করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

তারা সবাই ওই এলাকার বিল্লাল গাজী (৪৮) ও বাবু কাজীর (৩৫) সমর্থক বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী নুর ইসলাম পাটোয়ারী বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে আসাদ নামে এক মাদক ব্যবসায়ী। আমি তাকে মাদক বিক্রি করতে নিষেধ করি। সে জন্য আসাদ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে রাজীব হালদারকে অস্ত্রসহ ধরতে সক্ষম হয়। আসাদসহ বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা রাজীব হালদারকে আটক করে নিয়ে যায়।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারী জানান, এলাকায় মাদকসহ নানা অপকর্মে জড়িত আসাদ। আমার চাচাতো ভাই মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তার ওপর এ হামলা চালায়। যারা পালিয়ে গেছে তাদের সবার হাতে অস্ত্র ছিল। আমি প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন এই অবৈধ অস্ত্র উদ্ধার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network