আগৈলঝাড়ায় রত্মপুর বাজারে নারী টেইলার্সের উপর হামলা

আপডেট: May 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর বাজারের সংখ্যালগু নারী টেইলার্স অঞ্জু বিশ্বাস (৫৫) উপর হামলা চালিয়ে গুরত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অঞ্জু ওই গ্রামের মৃত শুশীল বিশ্বাসের স্ত্রী এবং রত্মপুর বাজারের টেইলার্স।
সোমবার সকালে আহত অঞ্জু বিশ্বাস অভিযোগ করে বলেন, আমাদের বসতবাড়ির পাশের একটি ডোবা বালু দিয়ে ভরাট করার জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলো একই গ্রামের মক্কেল সরদারের বখাটে ছেলে টিটু সরদার। ডোবাটি যৌথ হওয়ায় এবং সামর্থ না থাকায় ভরাট করা যাচ্ছিলোনা। এ ঘটনার জেরধরে সোমবার সকালে রত্মপুর বাজারে যাওয়ার পথে তার (অঞ্জু) উপর হামলা চালিয়ে আহত করা হয়। তিনি আরও জানান, হামলাকারী স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, এ এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network