শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

আমতলীতে আরো এক করোনা রোগী শনাক্ত, আক্রান্তের বাড়ী লকডাউন

আপডেট: April 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জিয়া উদ্দিন সিদ্দিকী:: বরগুনার আমতলীতে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পয়তাল্লিশ বছর বয়সি আক্রান্তের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাতভাগিয়া গ্রামে। সে ঔষধ কোম্পানী ড্রাগ ইন্টান্যাশনাল কো: (আমতলী, তালতলী, কলাপাড়া) এরিয়া ম্যানেজার। সে আমতলী পৌর শহরের ৫নং ওয়ার্ডের বন্দর প্রাইমারী রোডের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ২০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠানো হয়। বুধবার রাত ১০টার দিকে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে তাকে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত ব্যক্তির নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। বুধবার তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছে। রিপোর্টে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা করোনায় আক্রান্তের বাড়ী লকডাউন করার জন্য প্রশাসনকে জানিয়েছি। আপাদত আক্রান্ত রোগীকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, করোনায় আক্রান্ত ওই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ীসহ এলাকাটি লকডাউন করে দিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network