শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

আপডেট: June 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক কারবারী মোঃ ইউছুফ (৩২), মোঃ স্বপন মিয়া (২২) ও মোঃ শিপন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে মাদক কারবারীদের বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে সারে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহআলমের নির্দেশনায় এসআই সোহলে রানা ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর গোছখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারী মোঃ ইউছুফ ও মোঃ স্বপন মিয়াকে গাঁজা বেচাকেনা করার সময় আটক করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ২’শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। প্রাাথমিক জিজ্ঞাষাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।অপরদিকে বৃহস্পতিবার রাতে অপর একটি অভিযানে আমতলী থানার এসআই আবুল বাশার আমতলী পৌরশহরের ফায়ার সার্ভিস ষ্টেশনের সম্মুখ থেকে চিহ্নিত মাদক কারবারী মোঃ শিপন মিয়াকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশী করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত তিন মাদক কারবারীর বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।আজ (শুক্রবার) দুপুরের পরে আটককৃতদের তিন কারবারীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত তিন মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠারো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network