শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

আমতলীতে করোনা সুরক্ষা টানেল স্থাপন

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স গেটে মহামারী করোনার ভাইরাস প্রতিরোধে অটো স্যানিটাইজেশন সুরক্ষা টানেল স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এ সুরক্ষা টানেল স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। উপজেলা শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু মল্লিকসহ সরকারী বেসরকারী কর্মকর্তাসহ গন্যমান্যরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা- কর্মচারীদের রাতদিন জনসাধারণের সেবা প্রদান করতে হয়। এজন্য জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা- কর্মচারী ও জনসাধারণের সুরক্ষার জন্য এ টানেল স্থাপন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network