শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

আমতলীতে জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা প্রদান

আপডেট: June 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মহামারী করোনায় বরগুনার আমতলী থানা এলাকায় কর্মহীন এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে ২০০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।

রবিবার বিকেল ৫ঘটিকায় আমতলী থানা কম্পাউন্ডে বসে আমতলী থানা এলাকায় কর্মহীন এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র অসহায় ২০০ শত পরিবারের মাঝে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জনপ্রতি দশ কেজি চাল, দুই কেজি আলু. এক কেজি ডাল ও এক লিটার তৈল বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহরম, সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার, পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) তার বক্তব্যে বলেন, আমতলী থানা এলাকায় মহামারী করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারকে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে। তিনি মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

পরে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দীর্ঘায়ূ ও করোনায় নিহতদের রুহের মাগফেরাত এবং উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network