আপডেট: June 15, 2020
জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা আমতলী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সারে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, উপজেলা সমাজবেসা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন প্রমুখ।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ১৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেয়া হয়। এদের মধ্যে প্রাথমিকে ১০৭ জন জনপ্রতি ৮ হাজার ৪’শ টাকা, মাধ্যমিকে ৩২ জন জনপ্রতি ৯ হাজার, উচ্চ মাধ্যমিকে ১০ জন জনপ্রতি ১০ হাজার ২’শ ও ¯œাতকে ৬ জন জনপ্রতি ১৪ হাজার ৪’শ টাকার চেক বিতরণ করা হয়। সভায় উপস্থিত অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপবৃত্তির চেকগুলো তুলে দেন।

