শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

আমতলীতে হাসপাতালে করোনার চিকিৎসা সামগ্রী বিতরণ

আপডেট: June 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসন এডিবির বিশেষ বরাদ্ধ থেকে করোনা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে করোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, ডাঃ শাহাদাত হোসেন, বিভিন্ন সরকারী দফতরের প্রধানগন।

উল্লেখ্য মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের শুরক্ষায় জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এডিবির বিশেষ বরাদ্ধ থেকে ১০০ পিচ বায়োহ্যাজাড ব্যাগ, মাক্স ১৪০০ পিচ, ডিজিটাল প্রেসার মাপার মেশি ২টি, অক্সিমিটার একটি, জ্বর মাপার মেশিন ১টি, এন-৯৫ মাক্স ৭২টি, সার্জিক্যাল মাক্স ৪০০টি ও ব্লিসিন পাউডার ৫০ কেজি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলা প্রশাসন এডিবির বিশেষ বরাদ্ধ থেকে করোনা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন্যান্য স্টাফদের জন্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network