আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট: November 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটে।

নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, নাবিল একটি বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সে খুঁটি থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network