শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

ইউপি চেয়ারম্যান, হাসপাতাল স্টাফ ও সাংবাদিকসহ আট করোনা রোগী শনাক্ত

আপডেট: June 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ইউপি চেয়ারম্যান, হাসপাতাল স্টাফ ও সাংবাদিকসহ নতুন করে ৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ইউপি চেয়ারম্যান হাসপাতালে ও বাকীরা সকলে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের বাড়ীগুলো লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, গত ২৪ জুন উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (৫৭), পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্ধা (৫০), আমতলী হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব (৩৭), আমতলী সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের এজেন্ট (৭০) এবং গত ২৬ জুন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্ধা আমানত মোল্লা (৪৩), উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামের বাসিন্ধা (৩২), তালতলী উপজেলা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হেলথ এ্যাসিষ্টান (৪৫) ও টিভি সাংবাদিক (৩৫) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

গতকাল (শনিবার) রাত সারে ১১টার দিকে আক্রান্ত ৮ জনের রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে তাদের সকলকে করোনা পজিটিভ উল্লেখ করা হয়েছে। আক্রান্ত ইউপি চেয়ারম্যান ছাড়া বাকী ৭ জনকেই হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তের বাড়ীগুলো লকডাউন করে দেয়া হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তানজিরুল ইসলাম জানান, একজন ইউপি চেয়ারম্যান, দুই হাসপাতালের দুই স্টাফ ও সাংবাদিকসহ নতুন করে মোট ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ইউপি চেয়ারম্যান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিলেও বাকী ৭ জনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত ইউপি চেয়ারম্যানের বাড়ীসহ অপর আক্রান্তদের বাড়ীগুলো লকডাউন করে দেয়া হয়েছে। লকডাউন করা বাড়ীর লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন বাড়ীতে অবস্থান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network