শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট: September 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের লালপুর থেকে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রহিমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে পারভেজ মোশাররফ, জহিরুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ ও উদনপাড়া গ্রামের মৃত আলী হাসেনের ছেলে শাহিনুর ।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫’র একটি দল শুক্রবার সকালে উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার মাদরাসা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদরাসার সামনের রাস্তা থেকে পারভেজ মোশাররফ, শাকিল আহম্মেদ ও শাহিনুরকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিচিত জনদের কাছ থেকে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network