শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

ঈদে গণপরিবহন বন্ধ থাকবে না: ওবায়দুল কাদের

আপডেট: July 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহায় গণপরিবহন চলবে। তবে তিন দিন আগে থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।তবে জরুরি সার্ভিসের গাড়ি, পচনশীল পণ্য বহনকারী যান, পশুবাহী যান ও গার্মেন্ট পণ্যবাহী যান চলাচল করবে।বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এর আগে বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাঁচদিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিনদিন পরেই আসতে হবে।’ঈদের সময় গণপরিবহন চলাচল নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে গণপরিবহন চলাচল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আমি আপনাদের বিষয়টি পরিষ্কার করতে চাই। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে।তবে প্রতিবছরের মতো ভারী পরিবহন ঈদের তিনদিন আগে বন্ধ থাকবে।এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশকীয় পণ্য যেমন- পচনশীল দ্রব্য ছাড়াও ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network