ঈদের জামা কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

আপডেট: April 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি!

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজার কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ঈদগাঁ টিলা গ্রামে ঈদের কাপড়ের জন্য মায়ের সঙ্গে অভিমান করে রিমা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রিমা আক্তার ওই এলাকার নাজির মিয়ার মেয়ে।রিমার বাবা নাজির মিয়া বলেন, শুক্রবার রিমার মা পরিবারের সবার জন্য বাড়িতে আসা ফেরিওয়ালাদের কাছ থেকে কাপড় কিনে দেন।

কিন্তু রিমা আক্তার বায়না ধরে মার্কেট থেকে ঈদের কাপড় কিনবে। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) শামিম আকনজি বলেন, ঈদের কাপড়ের জন্য মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট গেলে বিস্তারিত জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network