শিরোনাম
মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের

উজিপুরে বাল্যবিয়ের চেষ্টা : কনের বাবার কারাদণ্ড-মায়ের অর্থদণ্ড

আপডেট: March 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল এক কিশোরী। এ সময় বিয়ে ভেঙে দিয়ে কনের বাবা আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের আবুল কালাম ফকিরের মেয়েকে একই ইউনিয়নের গাজিরপাড় গ্রামের নুরানী মাদরাসার শিক্ষক রবিউল ইসলামের সাথে বিয়ের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাজির হলে বর ও কাজী কৌশলে পালিয়ে যান।

এ সময় বিয়ে বন্ধ করে কনের বাবা আবুল কালামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network