শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

উজিরপুরে গভীর রাতে বিএনপি নেতার দোকানে ভয়াবহ অগ্নিসংযোগ

আপডেট: May 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগে দোকানটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।১৭ মে রবিবার রাত সাড়ে তিনটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি তাৎক্ষণিক ত্রিপল ৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস কে অবহিত করা হলেও তারা ৫ টার পরে ঘটনাস্থলে উপস্থিত হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদার ছেলে রাকিব হাওলাদার জানান জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার দোকানে আগুন লাগানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা চলমান রয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় উজিরপুর ফায়ার সার্ভিসের অবহেলার অভিযোগও তোলেন তিনি।ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা স্থলে এসআই সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিয়া, ওয়ার্ড বিএনপি রাসেল হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network