শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

উজিরপুরে পথচারীকে চাপা দিয়ে খাদে বাস নিহত ২, আহত ১৫

আপডেট: March 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে দ্রুতগতির একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পথচারীসহ দুইজন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার সানুহার বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের দ্রুতগতির বাসটি সুমন সরদার (১৮) নামে এক পথচারীকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত হন।

নিহত পথচারী সুমন সরদার সানুহার এলাকার বেলাল সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে।স্থানীয়রা জানান, বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সড়কে পিষে দিয়ে চৌকিদারবাড়ীর পুকুরে পড়ে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থেকে নিহত বাসযাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network