শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

উন্মোচিত হলো বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম

আপডেট: June 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাস সংক্রমণের মাঝেই ২০২২ বিশ্বকাপের জন্য তৃতীয় স্টেডিয়াম উন্মোচন করে ফেলল কাতার। গতকাল সোমবার সেই ‘এডুকেশন স্টেডিয়াম’ বিশ্বের কাছে প্রদর্শন করার পাশাপাশি কাতার বিশ্বকাপের অন্যতম আয়োজক হাসান আল তৌহিদী জানান, ইপিএল এবং বুন্দেসলিগার সঙ্গে তারা আলোচনা করে করোনাভাইরাস মোকাবেলা করে মাঠে ফুটবল ফেরানোর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করছেন।

কাতারের বিশ্বকাপ আয়োজন কমিটির সাধারণ সচিব হাসান আল তৌহিদী বলেছেন, ‘এই পরিস্থিতি সবাইকে পরস্পরের কাছ থেকে শেখার একটা সুযোগ তৈরি করেছে। আমরা যদিও অন্যদের থেকে একটু সুবিধাজনক অবস্থায় আছি। কারণ বিশ্বকাপের এখনও দুই বছর দেরি। এই সময়ে আমরা প্রত্যেকের অভিজ্ঞতার কথা জানতে পারব।’

২০১৭ সালে খলিফা ইন্টারন্যাশনাল এবং গত বছর আল জানাউবের পর এটাই বিশ্বকাপের জন্য খুলে দেওয়া তৃতীয় স্টেডিয়াম।গতমাসেই বুন্দেসলিগা শুরু হয়েছে। ইতালির সিরি আ এবং স্প্যানিশ লা লিগাও মাঠে ফিরেছে। আল তৌহিদী আরও বলেছেন, ‘সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন আমরা এই স্টেডিয়াম উদ্বোধন করলাম। এর অর্থ, প্রতিটা টানেলের শেষে আলো আছে। সামনে আসছে আরো উজ্জ্বল দিন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network