এক কোটি ২০ লাখ টাকার সাপের বিষ উদ্ধার

আপডেট: April 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জয়পুরহাটে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে ২০ বিজিবির সদস্যরা। বুধবার সকালে বিরামপুর সীমান্ত থেকে এক কেজি ওজনের বিষ উদ্ধার করে বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক তানভীরুল ইসলাম ভূঁইয়া জানান, ২০ বিজিবির অধীন বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে উচ্চ মূল্যের সাপের বিষ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোরে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বিষের বয়াম ফেলে আগেই পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের বিষ উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার মূল্য কোটি টাকার বেশি বলে জানান তিনি। অভিযানে নেতৃত্ব দেন ২০ বিজিবির অপারেশন অফিসার আফিক হাসান।উদ্ধার হওয়া বিষ আইনি প্রক্রিয়া শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network