এক ডগায় ১৮ লাউ, দেখতে উৎসুক জনতার ভিড়

আপডেট: May 1, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের ফুলবাড়ীর সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের কৃষক ইসমাইল হোসেনের বাড়িতে লাউ গাছের এক ডগায় ১৮টি লাউ ধরেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সঙ্গে ১৮টি লাউ দেখার জন্য প্রতিদিনই ইসমাইলের বাড়িতে ভিড় করছেন মানুষ।

কৃষক ইসমাইল হোসেন  বলেন, ৬ থেকে ৭ মাস আগে বাজার থেকে লাউ গাছের চারা কিনে এনে লাগিয়েছি। গাছটি রান্না ঘরের ওপরে বেড়ে ওঠে। প্রথমদিকে গাছ থেকে ১০/১২ টি লাউ রান্না করে খেয়েছি। কিন্তু গত ১৫ দিন আগে গাছটির গোড়ার দিকের একটি ডগায় একসঙ্গে অনেক লাউ দেখতে পাই। পরে গুনে দেখি ১৮টি লাউ রয়েছে।

তিনি বলেন, এক ডগায় ১৮টি লাউ ধরার খবর জেনে প্রতিদিনই আশপাশের অনেকেই আসছেন লাউ দেখতে।লাউ দেখতে আসা কবির মামুদ গ্রামের মিথুন মিয়া বলেন, লাউ গাছের একটি ডগায় এক সঙ্গে এতগুলো লাউ আগে কোনোদিন দেখিনি। আজ লাউগুলো দেখে খুবই ভালো লাগছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, কৃষক ইসমাইল হোসেনের লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ১৮টি লাউ ধরার খবর পেয়েছি। এ ছাড়া গাছের ছবিও দেখেছি। এটা গাছের জেনেটিক সমস্যার কারণে হয়ে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, এটা কৃষকের জন্য ভালো। আমি সেখানে যাব এবং এটা নিয়ে আমরা কাজ করব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network