শিরোনাম
সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা বরিশালের চরকাউয়া ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প? পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিল

এনসিপির মুখপাত্র হিসেবে যোগ দিলেন আসিফ মাহমুদ

আপডেট: December 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের বিষয়টি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network