শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

কক্সবাজারে উদ্বোধনের আগেই বৃষ্টির পানিতে ভেসে গেল সেতু

আপডেট: June 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: কক্সবাজার পৌর এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা একটি সেতু পানিতে ভেসে গেছে। দুই দিনের বৃষ্টিতে বুধবার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুতুব বাজার এলাকায় সেতুটি ভেঙে পড়ে।

স্থানীয়দের দাবি, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটেছে।জানা যায়, কক্সবাজার পৌরসভার দরপত্রে সেতুটির নির্মাণ কাজ পেয়েছিলেন পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ। সম্প্রতি সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। সংযোগ সড়ক তৈরি করে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার কথা ছিল।জানতে চাইলে সেতুর ঠিকাদার হিসেবে নিজেকে অস্বীকার করেন কাউন্সিলর আক্তার কামাল আজাদ। তবুও তিনি বলেন, ‘সাগরের পানি যাতে ব্রিজের গোড়ায় না আসে সে জন্য আমরা একটা বাঁধ দিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টিতে বাধের মধ্যে সাত-আট ফুট পানি জমে যায়। পানি সরানোর জন্য বাঁধটির একটা অংশ কেটে দিলে স্রোত সৃষ্টি হয়। সেই স্রোতে সেতুটি ভেঙে গেছে।’

তাহলে সেতুটির ঠিকাদার কে জানতে চাইলে তিনি নাম জানাতে পারেননি।এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানি বলেন, ব্রিজটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। গতকাল বুধবার বিকেল চারটার দিকে ব্রিজটি ভেঙে অর্ধেক অংশ পানিতে তলিয়ে গেছে। বাকি অংশে আমরা কোনো রডের ব্যবহার দেখিনি। শুধু সিমেন্ট দেখেছি।

স্থানীয়রা জানান, ভেঙে যাওয়া ব্রিজটি থেকে মাত্র ৪০ ফুট দূরে জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে আরও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সেটি অক্ষত অবস্থায় রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network