শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

কঠোর লকডাউন: ঢাকা ছাড়তে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

আপডেট: June 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: করোনা ভাইরাস মহামারির কারণে দেশব্যাপি কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এরপর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এর ফলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে।

সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ভোর থেকেই দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ঘাটে আসতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রীদের চাপ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এ ছাড়া মাস্ক ব্যবহার করছে না বহু যাত্রী।

এদিকে, শিমুলিয়া ঘাট ও ঘাটের প্রবেশ সড়কগুলোতে আজও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। রিকশা ও জরুরি কাজের যানবাহন ছাড়া অন্যান্য যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে করে যাত্রীদের ঘাটে আসতে দেখা যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে মোট ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে, তারা পার হতে পারছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network