শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

‘কঠোর’ লকডাউনে ১০কেজি গাঁজা আসছিল ঢাকায়!

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কসবা থেকে গাঁজার চালান ঢাকা যাওয়ার পথে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর সিএনজি স্টেশন এলাকায় ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সাহেবনগর গ্রামের জাকির হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৫) ও আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জামাল মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে তুষার (২২)। আটককৃত প্রাইভেটকারটি হচ্ছে ঢাকামেট্রো-গ-১২-৬৫৫৩।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থেকে বাঙ্গরা হয়ে গাঁজা ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মেটংঘর সিএনজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দ্রুতগামী একটি প্রাইভেটকার গতিরোধ করে, তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ী সোহাগ ও তুষারের বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network