শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

কঠোর লকডাউনের আগের দিন শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ভিড়

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী কঠোর লকডাউনকে কেন্দ্র করে আজ বুধবারও দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে।

সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন আজ বুধবার ভোর থেকে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি-সামাজিক দূরত্ব মানার বালাই নেই। বহু যাত্রী মাস্ক ব্যবহার করছে না। ঘাটে ফেরি ভিড়লেই তাতে হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা।

এদিকে, শিমুলিয়া ঘাট এবং ঘাটের প্রবেশ সড়কগুলোতে আজও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। সীমিত পরিসরে লকডাউনে রিকশা ও জরুরি গাড়ি ছাড়া অন্যান্য গাড়িতে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষজনকে ঘাটে আসতে দেখা যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সুপারিন্টেন্ডেন্ট (বাণিজ্য) বসির আহমেদ বলেন, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলবাজার নৌরুটে বর্তমানে মোট ১৫টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে। সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network