শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই

আপডেট: August 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চলে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷আজ শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আলোকচিত্রী কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বুলবুল ভাইয়ের স্ত্রী আমাকে কল দিয়ে জানান বুলবুল ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম লেখা বের হয় ১৯৬৭ সালে। আর তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘টুকা কাহিনী’।

সাহিত্যকর্মের জন্য ২০২১ সালে বুলবুল চৌধুরী একুশে পদক লাভ করেন। আর বাংলা একাডেমি পুরস্কার পান ২০১১ সালে। এ ছাড়া তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network