কন্যাসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

আপডেট: July 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য।শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ রোববার ঐশ্বরিয়ার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

এছাড়া তার আট বছরের কন্যা আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে জয়া বচ্চন ও অমিতাভের কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন।করোনা আক্রান্ত জানার পরই পরই অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network