শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

করোনা: বরিশালে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

আপডেট: April 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিগত ২৪ ঘণ্টায় ৪ জন করোনা পজেটিভ রোগীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ওয়ার্ডে এখনও চিকিৎসাধীন আছেন ১৫২ জন রোগী।

যার মধ্যে ৪২ জনের করোনা পজেটিভ। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৪ জন রোগী। এই সময়ে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী। গত ২৪ ঘন্টায় এই ওয়ার্ডে ৪ জন করোনা আক্রান্তসহ করোনা উপসর্গ নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে হাসপাতালের একজন নার্সিং সুপারভাইজার মাছুমা বেগম রয়েছেন। তিনি গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলো রোগীতে পরিপূর্ন ছিলো। আরও অন্তত ২৫ জন রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও বেড খালি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন তারা।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বলেন, শয্যার চেয়ে রোগী সংখ্যা বেশি হওয়ায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের। এদিকে গত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৭৯ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। যা মোট পরীক্ষার ৩১.২৮ ভাগ। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের প্রধান সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network