শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

করোনা মোকাবেলায় চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায়

আপডেট: June 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং তাদের স্বাগত জানান।১০ সদস্যের এই টিমে রয়েছেন চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদ।

চিকিৎসা টিমটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দ্বারা সংগঠিত। প্রধানত হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে এই টিম।বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকবেন। রোগীদের দেখবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশি সহযোগীদের সঙ্গে মহামারী নিয়ে গভীর আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

চীনা দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় রাষ্ট্রপতি শি করোনা মহামারীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।

চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে এবং এর বেশিরভাগই ইতিমধ্যে এখানে প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে কার্যকর হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network