শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

করোনাভাইরাসে আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬১৪

আপডেট: March 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।  নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬১৪ জন। ১৬ হাজার ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এই সময়ে।
দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শর নিচে ছিল। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে মারা যাওয়া পাঁচজনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় আরও ৬১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে পতলাখ ৪৭ হাজার ৯৩০ জন হয়েছে।
গত একদিনে ৯৩৬ রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network