শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী

আপডেট: July 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক।নিজের করোনামুক্তির সুখবর ফেসবুকে নিজেই জানালেন।শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে সুমনা লেখেন, ‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য যারা দোয়া করেছেন।’

দ্বিতীয় দফায় পজিটিভ ফলাফল আসে স্ত্রী সুমির। এতে কিছুটা উদ্বিগ্ন হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মাশফারি।অবশেষে তৃতীয় টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে।উল্লেখ্য, দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফিসহ গোটা পরিবার। গত ২০ জুন করোনায় আক্রান্ত হন মাশরাফি। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরইমধ্যে জানা যায়, মাশরাফির পর ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনায় আক্রান্ত হন। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফি ও ছোট ভাই মোরসালিন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network