শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন (৩৭) মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। করোনায় সংক্রমিত হয়ে এই প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মারা গেলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন শেখ ফরিদ উদ্দিন। করোনায় সংক্রমিত হলে ১২ জুন তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে প্লাজমাও দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো যায়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম  বলেন, ‘হাসপাতালে একজন কর্মকর্তার মৃত্যুর খবর পেয়েছি।’করোনায় এর আগে বিভিন্ন ব্যাংকের ২০ জনের বেশি মারা গেছেন। সংক্রমিত হয়েছেন প্রায় এক হাজার ব্যাংক কর্মকর্তা। করোনভাইরাস থেকে রক্ষায় ব্যাংকগুলোয় পালাক্রমে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকেও একইভাবে পালাক্রমে কাজ চলছে। এরপরও সংক্রমিত হচ্ছেন কর্মকর্তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network