শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

কলাপাড়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট: March 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় দেশিয় অস্ত্রসহ তিন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো.জামাল আকন (৪৫), মো.শানু হাওলাদার (৬০) ও মো.হানিফ হাওলাদার (৪৯)।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাপল, হ্যাসকো বে্লড সহ ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। এদের মধ্যে জামাল বাড়ী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। এছাড়া শানু এবং হানিফ বাড়ী পটুয়াখালীর লাউকাঠি গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানান গেছে।

কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network