কলাপাড়ায় বেড়িবাঁধ সংলগ্ন স্লুইজ গেটের বেহাল অবস্থা

আপডেট: June 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ সংলগ্ন স্লুইজ গেটের বেহাল অবস্থা হয়ে পড়েছে। স্লুইজ গেটের উপর থেকে রেড়িবাঁধ অর্ধেকটা ধসে গেছে। চলতি বর্ষা মৌসুমে যেকোন সময় স্বাভাবিক জোয়ারের পানিতে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধ সংলগ্ন এ স্লুইজ গেটটি অবস্থিত। কয়েকদিন আগের নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানির চাপে এমন অবস্থা হয়। বাঁধটি পুরোপুরি বিধ্বস্ত হলে ফসলের জমির ক্ষতিসহ চরম দুর্ভোগের আশংকা করছেন ওই ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের মানুষ। তাই দ্রুত সংষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লালুয়া ইউনিয়নের ৪৭/৫ পোল্ডার নাম্বার স্লুইজ গেটটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। যেকোন সময় এটি সম্পূর্ণ ভেঙ্গে যাতায়তসহ গ্রামে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম প্যাদা জানান, জোয়ারের পানির চাপে এই বাঁধ ছুটে গেলে মোগো দূর্ভোগের শেষ থাকবেনা। অপর এক বাসিন্দা জানান, স্লুইজ গেটটি উপরের অংশ বেড়িবাঁধ প্রায় অর্ধেকের বেশি ভেঙ্গে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধ সংলগ্ন এ স্লুইজ গেটটি খুবই দূর্বল অবস্থায় রয়েছে। যেকোন সময়ে এটি ভেঙ্গে কয়েকটি গ্রামের মানুষ প্লাবিত হতে পারে। অতিদ্রুত এটাকে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো.শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নাম্বার স্লুইজ গেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network