শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

কলাপাড়ায় লেকে মিললো ৬০০ গ্রামের ইলিশ

আপডেট: February 26, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেকে মিললো ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। উপজেলার ডালবুঞ্জ এলাকায় একটি এগ্রো ফার্মের লেকে এ মাছটি ধরা পরে। সোমবার সকালে ওই লেকে মাছ ধরার জন্য জাল টান দেয়। এসময় অন্য মাছের সঙ্গে জীবিত ইলিশটি উঠে আসে। এমন খবর শুনে মাছটি একনজর দেখতে গ্রামের উৎসুক লোকজন ফার্মে ভিড় করেন। তাদের ধারনা লেকে পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট শাখা নদী থেকে এ ইলিশটি প্রবেশ করতে পারে।

ফার্মের পরিচালক মো.আরিফ বিল্লাহ বলেন, সোমবার সকালে ফার্মের লেকের মাছ ধরার জন্য বেশ কয়েক শ্রমিক জাল টানে। অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটি উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়। তবে মাছটিকে তারা খাওয়ার জন্য রেখেছেন বলে তিনি জানান।
ওই ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, লেকের পাশেই একটি ছোট নদী রয়েছে। সেখান থেকে হয়তো ইলিশটি লেকে প্রবেশ করতে পারে বলে তিনি ধারণা করেছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদীর তীরবর্তী হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি লেকে আসতে পারে। তবে পুকুর বা নদীর পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network