কলেজশিক্ষিকার মৃত্যু, স্বামী মামুন কারাগারে

আপডেট: August 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নাটোরে ভাইরাল হওয়া কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন।এর আগে দুপুর ১টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সোমবার (১৫ আগস্ট) দুপুরে নাটোর সদর থানা থেকে আনা হয় কলেজশিক্ষিকা খায়রুন নাহারের স্বামী মামুনকে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান। মামুনের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জামিন আবেদন করেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।

রোববার রাতে কলেজশিক্ষিকার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে নাটোর সদর থানায় অপমৃত্যুর মামলা করেন। মামলায় কাউকে অভিযুক্ত না করায় আটক মামুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ। কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যু- হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হতে না পারায় মামুনকে আটক রাখতে আদালতে সোপর্দ করা হয়।
রোববার বিকেলে কলেজশিক্ষিকার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। রাতে গুরুদাসপুর পৌরসভার খামার নাজপুর কবরস্থানে দাফন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network