আপডেট: March 10, 2021
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপে ছিটকি সাতানী বাজার খালের ওপর লোহার সেতু ধ্বসে পড়েছে। এতে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার আওড়াবুনিয়া ইউপির ছিটকি এলাকার সাতানী বাজার ভাড়ানি খালের সেতুতে অতিরিক্ত পাথর বোঝাই দেয়া ট্রাকটি উঠলেই ধ্বসে পড়ে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন জানায়, সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুকিপুর্ণ ছিল। বুধবার বিকেলে রাজাপুর কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের চলমান কাজের পাথর বোঝাই একটি ট্রাক রাজাপুর থেকে কাঁঠালিয়া যাচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে আসলে সেতুটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার ও সহকারি আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদ বলেন, আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিন থেকে চার দিনের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা সচল করা হবে।কাঠালিয়ার সাতানি বাজারে ব্রিজে পাথর বোঝাই ট্রাকসহ সেতু ধসে পড়ে পানিতে নিমজ্জিত।

