আপডেট: May 9, 2021
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে রহস্যজনকভাবে এক যুবককে গভীর রাতে গাছের মগডালে পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা জিন-পরীর আসরে গাছের মগডালে উঠিয়ে রাখতে পারে। গভীর রাতে মগডালে বসিয়ে রাখা কথিত জিন-পরীর আসরে পাওয়া এক যুবককে সকালে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এলাকাবাসীর দাবি, জিন-পরী এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সকালে এলাকাবাসী ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাকে গাছের মগডালে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘণ্টা অভিযান পরিচালনা করে গাছ থেকে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্য জনক মনে হয়। উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

