শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

কালীগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

আপডেট: June 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে কলেজ হাসপাতালে ও অভিযুক্ত সোহেলকে (৩২) গাজীপুর আদালতে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় সোহেলকে গ্রেফতার করে পুলিশ। তিনি কালীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এক সময় দড়িপাড়া রেলওয়ে ক্রসিংয়ে কাজ করতেন সোহেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ওই প্রতিবন্ধী তরুণী তুমলিয়া স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সোহেল তাকে একা পেয়ে টেনে-হিঁচড়ে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে যান এবং গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। সোহেল এলাকায় বখাটে, উচ্ছৃঙ্খল ও লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও তিনি বিভিন্ন সময় ওই বুদ্ধি প্রতিবন্ধি তরুণীর গায়ে হাত দিয়েছেন। কিন্তু তখন লোক-লজ্জার ভয়ে কোনো অভিযোগ করেনি কেউ।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় ধর্ষণ মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত সোহেলকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করা হয়। সকালে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতার সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network