১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

কুমিল্লার ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি : তথ্যমন্ত্রী

আপডেট: অক্টোবর ১৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কুমিল্লায় নানুয়া দীঘির পাড়ে যে মন্দিরে কোরআন পাওয়া গেছে বলে বলা হচ্ছে, সেটি অত্যন্ত শান্ত পরিবেশের একটি এলাকা। সেখানে হিন্দু-মুসলিম সবাই যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে। সেখানে রাতের বেলা মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো মানুষ ছিল না, লাইটও বন্ধ ছিল। সেই পরিস্থিতিতে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা পুলিশ তদন্ত করছে। কারা ঘটিয়েছে, সেটি খুব সহসা বের হয়ে আসবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল সব সময় গুজব রটানোর কাজে লিপ্ত। তারা গুজব রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করার অপকর্মে সবসময় জড়িত।

মন্ত্রী জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হয়। আপনারা বিভ্রান্ত হবেন না। যারা গুজব ছড়ানোর চিন্তা করছেন ও করেছেন সবাইকে চিহ্নিত করা হবে। সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।

এ সময় হিন্দু সম্প্রদায়ের জনগণের উদ্দেশে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে পূজা উৎসব পালন করুন। সরকার এবং জনগণ আপনাদের পাশে আছে। দুষ্কৃতিকারীদের নিবৃত করতে আমরা বদ্ধপরিকর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network