১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একদিন পর আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয় ফুটের ইরাবতি ওই মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরে এটিকে তাদের উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

বুধবার ৪ ঘণ্টার ব্যবধানে একই সৈকত থেকে মৃত দুটি ডলফিন উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়। এদিকে গত দুই বছর ধরে একের পর এক সামুদ্রিক স্তন্যপায়ী  ডলফিন, তিমিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী মৃত অবস্থায় ভেসে আসছে কুয়াকাটা সৈকতে। এ সময়ের মধ্যে অন্তত ৩০টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ও দুটি মৃত তিমি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সাগরের ট্রলিং বোট ও ট্রলারের ধাক্কায় এমনকি সাগরে মাছধরা জেলেদের জালে জড়িয়ে অথবা সামুদ্রিক বিষাক্ত শৈবাল খেয়ে এসব সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা পড়ছে বলে স্থানীয় জেলে এবং একটি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ দুই প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, যেসব মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। এর অধিকাংশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া জালে আটকে মারা যাওয়ার একাধিক প্রমাণ রয়েছে।

এসব মৃত ডলফিনে শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তাদের ধারণা— এটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে তিন থেকে চার দিন আগে মারা গিয়ে থাকতে পারে। বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও দাবি করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইলসাম  বলেন, মৃত এ ডলফিনগুলো সংরক্ষণ করা হবে। মৃত্যু রহস্য উদ্ঘাটনে এগুলোর ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network