কুয়াকাটায় ১৪ কেজির পোয়া সাড়ে ১০ হাজারে বিক্রি

আপডেট: November 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি সোনালী পোয়া মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সাথে তার জালে এ মাছটি আটকা পরে।বুধবার (৬ নভেম্বর) সকালে কুয়াকাটার আরিয়ান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে ডাকের মাধ্যমে ৭৫০ টাকা কেজি দরে সাড়ে ১০ হাজার টাকায় নিলামে আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।

ব্যবসায়ী কাদের পহলান জানান, এ মাছের সচারাচর দেখা মেলে না। এটি সোনালি পোয়া নামেও পরিচিত। এ মাছটি নিলামে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

মাছটি পাওয়া জেলে ইলিয়াস মাঝি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর।

জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, অবরোধ নিষেধাজ্ঞা কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। এত বড় মাছ সচারাচর পাওয়া যায় না। মাছটি পেয়ে আমি খুবই খুশি।

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি ভাল দামে বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আশা করি এখানেই মাছটি বিক্রি হবে।কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে মাছটি লম্বু পোয়া বা সোনালি পোয়া নামে পরিচিত। এটি সাধারত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network