শিরোনাম
সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ

কুয়াকাটায় চাঁদার দাবিতে দোকানে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

আপডেট: February 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মো. মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।

পুলিশ জানায়, দোকানঘরের জায়গার মালিকানা দাবি করে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।

জেলা সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।পুলিশের ভাষ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জায়গা জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে এমনটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network