শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

কুয়াকাটায় রাখাইন বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট: November 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত থেকে মং সুয়ে চিং (৬০) নামের এক রাখাইন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিপুর থানা পুলিশ সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় আজ শুক্রবার সকাল দশটায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মৃত মং সুয়ে চিং কুয়াকাটার কেরানিপাড়ার মৃত ক্রোং জাং মাতুব্বরের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আসেন মং সুয়ে চিং। রাতে অনেক চেষ্টার পরেও পরিবারের সদস্যরা তাকে খুঁজে পায়নি। পরে সকালে ঝাউবাগান সংলগ্ন এলাকায় স্থানীয়রা গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network