কৃষকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট: March 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: লেখাপড়া চতুর্থ শ্রেণী পর্যন্ত। পেশায় কৃষক। অথচ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, কিশোরগঞ্জের বাজিতপুরের আবু জামানের নামে। স্বজনদের অভিযোগ, বিরোধের জেরেই মামলা দিয়েছেন প্রতিবেশী মিজানুর রহমান।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা কৃষক আবু জামান। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা করেছেন প্রতিবেশী মিজানুর রহমান।তার পরিবার জানায়, এর আগেও আবু জামানের নামে কয়েকদফা মামলা করেছে মিজানুর। এতে প্রায় নিঃস্ব ওই কৃষক।

এ বিষয়ে মামলার বাদি জানান, আবু জামান তার পরিবারের নামে বিভিন্ন কুৎসা রটানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তিনি। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।স্থানীয়দের দাবি, আইনের ভুল প্রয়োগে নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network